1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বিএনপি’র ধন্যবাদ প্রচারপত্র বিলি

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি’র ধন্যবাদ প্রচারপত্র বিলি

যশোর অফিস :

গেল ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করায় যশোরে ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবারও জেলা জুড়ের সর্বত্র দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।এদিন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সদর উপজেলা আরবপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহরের চারখাম্বা মোড়, বেজপাড়া, নাজির শংকরপুর এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। যশোর জেলা ছাত্রদল শহরের আর এন রোডের মটর পার্টস মার্কেটে,

সরকারী এম. এম কলেজ ছাত্রদল কালেক্টরেট মার্কেটে, সরকারি সিটি কলেজ ছাত্রদল মনিরহার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। এছাড়া সদর উপজেলার দেয়াড়া, চাঁচড়া, চুড়ামনকাটি, লেবুতলা, রামনগর, বসুন্দিয়া, হৈবতপুর, কাশিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।

এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা উপজেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মশিয়ার রহমান নারকেল বাড়িয়া বাজার ও ধলগ্রাম রাস্তারর মোড়ে প্রচারপত্র বিলি করেন।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট,যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল মনিরামপুর ও কেশবপুর উপজেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এবং কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান সদস্য ও সচিব আরিফুর রহমান ছোটন পৃথকভাবে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

খুলনা জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন হরিনটানা থানার কৈয়া বাজারে,সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল জেলা সদরে, কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবদল ও পৌর যুবদল বিভিন্ন হাট বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews