1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর অফিস :

যশোরে লিমা খাতুন (২৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লিমা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে। তিনি শহরের ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন।
লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমি খাতুন জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ ওর মরদেহ উদ্ধার করেছে।

মৌসুমি খাতুন আরও জানান, গত একমাস ধরে সে কাজে যোগ দিচ্ছিল না। এসময় সে ঘরেই থাকত বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানসিক আবসাদে ভুগছিল।

লিমার পিতা সাদিকুর রহমান জানান, গত দুদিন ধরে লিমা ফোন ধরছিল না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে আজ যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা কিছু সূত্র পেয়েছি, সেগুলোর তদন্ত চলছে। দ্রুতই প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews