1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাকিস্তানের বন্যা ইতিহাসের ভয়াবহতম বন্যা – শাহবাজ, সহায়তার আবেদন জাতিসংঘের

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

চলমান বন্যা পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে গতকাল এক ভিডিও বার্তায় বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস – খবর জিও নিউজের।

রেকর্ড বৃষ্টিপাতের পর গত জুন মাস থেকে বন্যা পরিস্থিতির মধ্যে আছে পাকিস্তান। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে বন্যায় ১১০০–এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। দেশটির ৩ কোটি ৩০ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল এবং অবকাঠামো।
গতকাল এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো সংস্কার এবং ভুক্তভোগীদের সহায়তার জন্য কমপক্ষে এক হাজার কোটি ডলার পরিমাণ অর্থ প্রয়োজন। এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি গভীরভাবে প্রতিজ্ঞা করছি, খুব স্বচ্ছভাবে প্রতিটি পয়সা খরচ করা হবে। প্রতিটি পয়সা অসহায়দের কাছে পৌঁছানো হবে।’
গতকাল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘পাকিস্তান দুর্ভোগের মধ্যে ডুবে আছে।’ পাকিস্তানের জন্য ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়ে তিনি বলেন, এ অর্থ দিয়ে ৫২ লাখ বন্যার্ত মানুষকে খাদ্য, পানি, স্যানিটেশন, জরুরি শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা দেওয়া যাবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আসুন, পাকিস্তানের জনগণের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর মতো সব পদক্ষেপ নিই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বিশ্ব যেভাবে ধ্বংস হচ্ছে, তার দিকে চোখ বুজে না থাকি আমরা।’
গতকাল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে অতিরিক্ত তিন কোটি ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews