1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ইডেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সুমাইয়া

  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

ইডেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন।

সোমবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ইডেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়ে সুমাইয়া পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, ‘একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন’।

সেই ধারাবাহিকতায় দেশ ও দলের ক্রান্তিলগ্নে আমার ওপর আস্থা রেখে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি।

এই দুঃসময়ে আমার ওপর দল যে আস্থা রেখেছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের আস্থার প্রতিদান দেবো এবং ঐতিহ্যবাহী ইডেন কলেজ ছাত্রদলকে এগিয়ে নেবো, ইনশা আল্লাহ।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল হলে সেখান থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনকে গ্রেফতার করে পুলিশ।

ফলে সংগঠনটির কার্যক্রম গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত নেন।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews