1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আগষ্টে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স। ১৯হাজার ৩৬১কোটি টাকা

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

রেমিট্যান্সে নানা ছাড় ও সুবিধা দেওয়ায় ইতিবাচক সাড়া মিলছে। চলতি আগস্ট মাসের ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। যা গত বছরের (২০২১) আগস্ট মাসের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্যবিদায়ী মাসে রেমিট্যান্স বেশি এসেছে।আগামীতে আরও বেশি আসবে, ডলার সংকটও কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় এখন হুন্ডির (অবৈধ লেনদেন) মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২০৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার (১৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম কমেছে।

হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

চলতি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এর পরে ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের (২০২০-২০২১) চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে কর্মকরত প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে, ডলারের দাম কমেছে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোয়। ১ সেপ্টেম্বর ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে। আর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর আন্তঃব্যাংকে ৯৫ টাকা (কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট) দাম রয়েছে।

মালেশিয়া প্রবাসী একজন বাংলাদেশী রেমিট্যান্স প্রসঙ্গে বলেন “সরকারে আরও তদারকি দরকার। আমরা খরচ কম এর কারনে অনেক সময় হুন্ডি বা বিকাশে টাকা পাঠায়। তবে প্রনোদনা দেওয়াতে অনেক প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। কাগজপত্রের জটিলতার কারনে অনেকে হুন্ডি বা বিকাশে ঝুকতেছে। হুন্ডি এবং বিকাশ কঠোরভাবে দমন করা দরকার সরকারের”

বেসরকারি ব্যাংক ব্যাংক এশিয়া যশোর জেলাধীন গদখালি এজেন্ট পয়েন্ট এর সিএসও শামিমা সুলতানা রিমু বলেন “প্রনোদনা প্রদান করায় গ্রাহকেরা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহন করছে। হুন্ডি ও বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে পারলে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স গ্রহনের পরিমাণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের আরও নজরদারী প্রয়োজন।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews