স্টাফ রিপোর্টার ঃ বাঘারপাড়া ডিগ্রী কলেজে সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(খ) সার্কেল যশোর মুকিত সরকার।


বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেন,শিক্ষক পরিষদের সম্পাদক এস এম শামসুর রহমান, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম মোল্লা,সহকারি অধ্যাপক মধুসূদন দাস,এসআই রাজ কিশোর পাল,এসআই সজল প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুকিত সরকার ক্রাইম থেকে বাঁচতে বিভিন্ন রকম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


Leave a Reply