1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় তরুণদের দক্ষ করে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এমডিজি বাস্তবায়ন করে এসডিজির লক্ষ্য অর্জনে কাজ করছি। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিগত উন্নয়ন দরকার। প্রযুক্তির এ যুগে যে পরিবর্তন আসবে সে জন্য দক্ষ জনশক্তিরও প্রযোজন। তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই। আগামী প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই চিন্তার সফল বাস্তবায়ন ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি পেতে ২০৩০ সালের মধ্যে ৩০ এবং ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ শিক্ষার্থীকে প্রযুক্তিগত শিক্ষায় আনার কাজ চলছে। ১০০টির বেশি টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন হচ্ছে। ৫৯৩টি প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে টেকনিক্যাল জ্ঞান দেওয়া হবে। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে।

এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে চার বছর মেয়াদি করে বিশ্বমানের করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমিই এ সিদ্ধান্ত নিয়েছিলাম। এভাবেই তা থাকা দরকার বলে মনে করি। শিক্ষা মন্ত্রণালয়কে তিন বছর মেয়াদ করার সিদ্ধান্ত ভেবে দেখতে বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইডিইবির তিন বরেণ্য সদস্য প্রকৌশলীকে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা পাওয়া তিন জন হলেন- বীরপ্রতীক এমএ হালিম এবং ফজলুল করিম খান ও মোহাম্মদ আলী।

‘জাতীয় সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ প্রতিপাদ্যে এবারের তিন দিনব্যাপী সম্মেলনকে ১২টি কর্ম অধিবেশনে বিভক্ত করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews