বিএনপির ডাকে যশোরে ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন সর্বত্র শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। ডামি নির্বাচন বর্জন ও অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয় দলটি।
এদিন সকাল থেকে পৌষের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে সড়ক-মহাসড়কে নেমে আসেন। দিনভোর তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে মিছিল স্লোগানের মাধ্যমে রাজপথকে প্রকম্পিত করেন।
এদিকে বিএনপির ডাকে হরতালের দিন সকাল থেকে যশোর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও জেলার সকল সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সেই সাথে বেনাপোল স্থল বন্দরের কার্যক্রমেও খানিকটা ভাটা পড়ে।
শনিবার যশোর শহরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন।
এদিন সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতা-কর্মীরা যশোর-২৫০ শয্যা হাসপাতাল মোড়ে অবস্থান নেন।
জেল রোড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল ও যশোর-২৫০ শয্যা হাসপাতালের সামনের সড়কে জেলা ছাত্রদল হরতালের সমর্থনে পৃথক মিছিল করে।
যশোর নগর বিএনপি নগর বিএনপি (১, ২ ও ৩) নং ওয়ার্ড শহরের আর. এন রোডে এবং ( ৪, ৫ ও ৬) নং ওয়ার্ড মুজিব সড়কে , মাইকপট্টি এলাকায় নগর স্বেচ্ছাসেবক দল মিছিল করে।
যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট বাজারে সদর উপজেলার চাঁচড়া ও আরবপুর ইউনিয়ন,যশোর- নড়াইল সড়কে সদর উপজেলার ফতেপুর, যশোর শহরতলী কিসমত নওয়াপাড়ায় উপশহর ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন হরতালের সমর্থনে মিছিল করে। যশোর-মাগুরা মহাসড়কে সদর উপজেলা ছাত্রদল হরতালের সমর্থনে অবস্থান নেয়।
এদিকে যশোর-মাগুরা মহাসড়কের পুলেরহাট এলাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মশিয়ার রহমানের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অবস্থান নেন।
চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সালাম ও মাসুদুল হাসানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা উপজেলা সদরে হরতালের সমর্থনে মিছিল করেন।
যশোর-বেনাপোল মহাসড়কের সাতক্ষীরা মোড়ে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল করেন। একই স্থানে শার্শা উপজেলা ছাত্রদলও হরতালের সমর্থনে মিছিল করে।
মনিরামপুর- কেশবপুর সড়কে মনিরামপুর উপজেলা ও পৌর যুবদল মিছিল করে। রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মিছিল করেন।
এদিকে শনিবার সকাল থেকে খুলনা- ঢাকা মহাসড়কের হরিনটানা গেটে খুলনা জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল করে । শ্যামনগর উপজেলা বিএনপি উপজেলা সদরে হরতালের সমর্থনে মিছিল করে। যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে অবস্থান নেয়।
বিএনপির ডাকে হরতালের প্রথম দিনে যশোরের সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিশেষ করে শহরের আর এন রোডস্থ দেশের দ্বিতীয় বৃহত্তম মোটর পার্টস মার্কেট এলাকা সকাল থেকে সুনসান নীরব ছিল।
সেই সাথে যশোর শহরের এইচ এম এম রোড, কাপুড়িয়া পট্টি,মুজিব সড়কের অভিজাত শপিং কমপ্লেক্স ও বিপনী বিতান গুলো বন্ধ ছিল। আবার হরতালের দেশের সবচেয়ে বৃত্ততম বেনাপোল স্থল বন্দরের কার্র্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এদিকে শনিবার সকাল থেকে যশোরের সকল রুটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল। এদিন দুপুর আড়াই শংকরপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে শ শ যাতীয় বাহী বাস দাঁড়িয়ে আছে।
পরিবহন শ্রমিক বাবুল হোসেন বলেন, সকাল থেকে কোন কাম-কাজ নেই। তাই গাড়ি ধোয়ার কাজ করছি। তার মত পবিহন অন্য শ্রমিকরা কেউ গাড়ী পরিস্কার করা, কিংবা টার্মিনাল ভবনের ছাদে এবং চায়ের দোকানে বসে অলস সময় পার করতে দেখা যায়।
টার্মিনালের মত শহরের খুলনা বাস স্ট্যান্ড ও খুজরা বাস স্ট্যান্ড থেকে কোন যাত্রী বাহী পরিবহন চলাচল করতে দেখা যায়নি।
আবার উপশহর ট্রাক টার্মিনালে পণ্যবাহী কোন যানবাহন । এদিকে যশোরের কোন মহাসড়কে বেনাপোল স্থল বন্দর, খুলনা শিল্পাঞ্চল কিংবা নওয়াপাড়া নৌ বন্দরের কোন পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।





Leave a Reply