নির্বাচনী মাঠের সার্বিক চিত্র তুলে ধরে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ ইয়াকুব আলী। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে প্রেসক্লাব যশোরে এক সাংবাদিক সম্মেলনে এই আহবান জানান তিনি ।
সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, তার নির্বাচনী প্রতিপক্ষ নৌকার প্রার্থী ও তার ছেলে এবং কর্মী সমর্থকরা হালে পানি না পেয়ে শেষ মুহুর্তে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তারা রাতে মণিরামপুরের বিশেষ বিশেষ স্থানে বোমা হামলার পরিকল্পনা করছে বলে তিনি জানতে পেরেছেন। তাদের পরিকল্পনা হচ্ছে উপজেলার কমপক্ষে ৫০টি স্থানে বোমা হামলা করে ভোটারদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধার সৃষ্টি করা ।
যাতে করে ভোটাররা ভোট বিমুখ হয়ে ঘরে বসে থাকে। আর সত্যি সত্যিই যদি এটা ঘটে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষনা প্রতিটি কেন্দ্রে ভোট উৎসব হবে- তাতে ভাটা পড়বে। ভোট ও নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ তো বটেই সারা বিশে^র কাছে একটা খারাপ নজির সৃষ্টি হবে।
আমরা চাচ্ছি ভোটাররা দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে যাক এবং যাকে খুশি তাকে ভোট দিক। কিন্তু প্রতিপক্ষ চাচ্ছে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যেতে না পারে তার জন্য একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা। এই লক্ষ্যে ইতিমধ্যে তারা ঈগল প্রতিকের হয়ে কাজ করছে এমন আওয়ামীলীগের নেতাকর্মীদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
বিশেষ করে রোহিতা ইউনিয়ন, হরিদাসকাঠি ইউনিয়ন, কুলটিয়া ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন, নেহালপুর ইউনিয়ন, মনোহরপুর ইউনিয়ন, ভোজগাতি ইউনিয়ন, খেদাপাড়া ইউনিয়ন,ঝাঁপা ইউনিয়ন, কাশিমনগর ইউনিয়ন,
মশ্মিমনগর ইউনিয়নসহ গোটা মণিরামপুরের মানুষ যখন কাল সকালে ভোট উৎসবে মাতোয়ারা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন নৌকা মার্কার প্রার্থী নিজে এবং তার ছেলে শুভ’র নেতৃত্বে একটি গ্রুপ মাঠে নেমে ভোটারদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়।
তারা ২০১৪ সালের নির্বাচনের অনুরুপ একটা পাতানো নির্বাচনী খেলার ছক আটছে। তারা নানা ছলচাতুরিতে ৪০ থেকে ৫০টি কেন্দ্রে গলযোগ সৃষ্টি করে ভোট স্থগিত করে যেসব কেন্দ্রে পুন:নির্বাচনের পায়তারা চালাচ্ছে।
এই জন্য ইতিমধ্যে নৌকার প্রার্থী নিজে, তার প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছেলে দফায় দফায় প্রিজাইডিং অফিসারদের সাথে বিশেষ কায়দায় যোগাযোগ করে নীল নকশা বাস্তবায়নে ছক আটছেন বলেও আমরা জানতে পেরেছি।
তারই অংশ হিসেবে তারা গোটা মণিরামপুরে ত্রাসের রাজত্ব কায়েম করার পায়তারা চালাচ্ছে বলেও আমার কর্মী সমর্থক ও ভোটাররা অভিযোগ করছেন।
ইতিমধ্যে আমি এসব অভিযোগ নির্বাচন সংশ্লিষ্ট বিশেষ করে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার,পুলিশ সুপার ও সহকারী রিটার্নিং অফিসারকে জানিয়েছি। আশা করি তারা অবাধ, সুষ্ঠু,
নিরপেক্ষ ও একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব রকমের প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা একটাই দাবি তা হচ্ছে অবাধ,
সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটা নির্বাচন মণিরামপুরবাসীকে উপহার দেওয়া। জনগণ যাকে ভোট দিবেন তিনিই জয়লাভ করবেন। মোট কথা জনরায়কে বাস্তবায়ন করাই আমার মুল লক্ষ্য।





Leave a Reply