1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অপরাধীকে বাঁচাতে আঘাতের রিপোর্টে ‘নয়-ছয়’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে

  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অপরাধীকে বাঁচাতে আঘাতের রিপোর্টে ‘নয়-ছয়’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে। ‘ধারালো অস্ত্রের আঘাতকেও’ রিপোর্টে উল্লেখ করা হয় ‘ভোতা অস্ত্রের আঘাত’ হিসেবে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লুবনা খানমের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। আর এ কাজের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ দাস ও সহকারী সার্জন ডা. শামীমা আছাদেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই অসংগতি সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর এলাহীর বিরুদ্ধেও। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে এসব ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দিয়েছেন তারা।
এর প্রতিকার চেয়ে ২৩ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার বরাবরে প্রকৃত জখমের চিকিৎসা সনদ ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তির আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেছেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের ব্যবসায়ী কামরুল হোসাইন, তার ভাই খাইরুল ও মূসা মিয়া নামে তিনজন ভুক্তভোগী। অভিযোগের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ও সির্ভিল সার্জন গাজীপুর বরাবরে জমা দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী কামরুল হোসাইন ও তার ভাই খাইরুল ৩ এপ্রিল রাতে কালীগঞ্জ উপজেলা থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ১১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশী মুসা মিয়া তার ছেলে স্বাধীন ও ইমন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. লুবনা খানম (কোড নং- ১২২৬৫১) খাইরুল ইসলাম ও মুসা মিয়ার মাথায় প্রায় ৩০টা সেলাই করেন। অন্যদিকে কামরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে কামরুলের স্বজনরা রাত পৌঁনে ১১টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার হাতের মাংসের ভেতর ও বাহিরের ৩টি স্তরে ২৮টি সেলাই করেন এবং ওই হাসপাতালে আহতদের ভর্তি হতে বলেন। এরপর পলাশ থানা পুলিশ তদন্ত করে একটি মামলা রেকর্ড করেন।

দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে পারেন, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরজখমের যে রিপোর্ট দেয়া হয়েছে, সেখানে কোনো ধারালো অস্ত্রের আঘাতের কথা উল্লেখ নেই। এমনকি শার্প কাটিং গিভিয়াসের জায়গায় সবগুলো রিপোর্টে দেয়া হয়েছে ব্লান্ট উইপন সিম্পল বলে। যা তাদের শরীরের আঘাতের সঙ্গে হাসপাতাল থেকে দেয়া জখমের রিপোর্টের বাস্তব মিল নেই। পরবর্তীতে এই অসংগতিপূর্ণ রিপোর্ট সংশোধনে ডা. মঞ্জুর এলাহীর কাছে গেলে তিনি শরীরের আঘাতের চিহ্ন, ওই সময়ের জখমের ছবি দেখে হাসপাতালের অন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তা সংশোধন করে দেয়ার আশ্বাস দিয়ে মূল কপি আনতে বলেন। মূল কপি আনার পর লিখিত দেয়ার কথা বলেন। তাতেও রাজি হলে বলেন ডুপ্লিকেট কপি আসামি পক্ষের হাতে গিয়ে থাকলে চিকিৎসকের ঝামেলা হতে পারে। এসব কথা বলে তিনি বিভিন্ন রকম ভয়ভীতি দেখান ও অশোভন আচরণ করতে থাকেন। রিপোর্ট সংশোধন করে দেবে না বলে অস্বীকৃতি প্রকাশ করেন।


অভিযোগে আরো বলা হয়, আসামি পক্ষের করিম নামে একজনকে এ ঘটনার এক দিন পর ওই হাসপাতালের রেজিস্টার নিবন্ধন দেখিয়ে ওই মাসের ২৬ তারিখের কোনো এক প্রাইভেট ক্লিনিকের এক্স-রেফারেন্স দেখিয়ে হাত ভাঙার গিভিয়াস রিপোর্ট দেয়া হয়। অথচ এ ঘটনার পর থেকে ওই ব্যক্তি এলাকায় সুস্থ-স্বাভাবিকভাবে চলাফেরা করছে বলে এলাকাবাসী জানিয়েছে। অভিযোগকারী কামরুল বলেন, তার ডান হাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপ এতটা গুরুতর ছিল যা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সেলাই করতে না পেরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কামরুলের কথার সত্যতা পাওয়া যায় পলাশ থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলামের বক্তব্যে। তিনি বলেন, ঘটনার পরে পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে গিয়ে কামরুলের ডান হাতের জখম দেখেছি। জখমের ধরন দেখে মনে হয়েছে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জখম স্থান সেলাই দিতে না পেরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন। পরে ডা. নিয়াজ মোর্শেদ হক জখমের স্থানে তিন স্তরবিশিষ্ট সেলাই করেন। এ ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে। বর্তমানে মামলাটি নরসিংদীর ডিবিতে তদন্তাধীন আছে বলে জানিয়েছেন পলাশ থানার তদন্ত কর্মকর্তা। তবে ডা. লুবনা খানম ও ডা. মঞ্জুর এলাহী বিষয়টি অস্বীকার করেন।


ডা. লুবনা বলেন, রিপোর্টে কোনো অসংগতি নেই। কামরুল হোসাইনকে সঠিক রিপোর্টই দেয়া হয়েছে। রাতের বেলায় এক্সরে করার সুযোগ না থাকায় ওই রোগীকে রেফার করা হয়েছে। এছাড়া অন্য রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। আর ডা. মঞ্জুর এলাহী বলেন, কামরুলের দুই হাতেই ইনজুরি ছিল এক হাতের ‘গিভিয়াস’ দেয়া হয়েছে। অন্য হাতের কোপের স্থান এবড়ো-থেবড়ো থাকায় গিভিয়াস দেয়া সম্ভব হয়নি। রিপোর্টে কম-বেশি লেখার সুযোগ নেই। রিপোর্টের মূল কপি আনতে বলে লিখিত দিয়ে তা পরিবর্তন ও আসামি পক্ষের কাছে ডুপ্লিকেট কপি আছে কিনা এমন প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, মূল রিপোর্ট আনতে বলেছি সত্য, তবে অন্য যে অভিযোগগুলো করা হয়েছে তা সঠিক নয়।


গাজীপুরের সির্ভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, অধিদপ্তরে অভিযোগ করে থাকলে অধিদপ্তর থেকে আমাদের নির্দেশনা আসবে। আমরা তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের শৃঙ্খলা কমিটিতে চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ভোরের কাগজকে বলেন, সম্প্রতি শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সংক্রান্ত কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। আপনার মাধ্যমেই জানতে পারলাম কালীগঞ্জের ঘটনায় আমাদের আছে ২৩ মে অভিযোগ জানানো হয়েছে। আগামী বৈঠকে নিশ্চয়ই এই বিষয়টি উত্থাপন হবে। আমরা অভিযোগকারী, অভিযুক্তকে ডেকে তাদের বক্তব্য নেব। মতামতের জন্য রিপোর্ট বিশেষজ্ঞের কাছে পাঠাব। এরপরই আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তবে এটুকু আশ্বাস দিতে চাই, অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত চিকিৎসককে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews