1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৫ : জনগণের ভোটের প্রতি আগ্রহ নেই, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র প্রার্থী

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর-৫ : জনগণের ভোটের প্রতি আগ্রহ নেই, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র প্রার্থী 

যশোর অফিস :

জনগণের ভোটের প্রতি আগ্রহ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। তারপরও আমরা জনগণের ভোট পাবো এ আশায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হতে চেয়েছিলাম।

কিন্তু বেশিরভাগ মানুষ ভোট দিতে আসবে না এটি নিশ্চিত হয়েছি। সে কারণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এবং নেতাকর্মীদের সাথে আলাপ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে কোন প্রার্থীকে আমি সমর্থন করছি না। আমি আমার ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মাঠে ছিলাম আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত আমার খোঁজ খবর রেখেছে। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। নির্বাচন কমিশন সদয় আচরণ করেছে।

কিন্তু দুই প্রার্থী (আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগ বিদ্রোহী) মুখোমুখি। সংঘাতের আশঙ্কা রয়েছে। এ কারণে আমি সাধারণ ভোটারদেরকে, বিশেষ করে আমার দলীয় নেতাকর্মী কে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।

সংবাদ সম্মেলনে মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন বাবু, রুহুল আমিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews