1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নারীকে ব্লাকমেইল করে দু’লাখ টাকা হাতিয়েছে প্রতারক

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

যশোরে নারীকে ব্লাকমেইল করে দু’লাখ টাকা হাতিয়েছে প্রতারক

যশোরের মুজিব সড়কে ভুইফোঁড় অফিস খুলে এক নারীকে ডেকে ব্লাক মেইল করে দ্ইু লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শফিয়ার রহমান নামে এক প্রতারক। ফুঁসলিয়ে ডেকে তার সাথে করা হয়েছে আপত্তিকর আচরণ। বাধা দেয়ায় রুমানা বেগম নামে ওই নারীকে মারপিটও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্যে তথ্য মিলেছে, ঝিকরগাছা থেকে আসা প্রতারক শফিয়ার রহমান যশোরের মুজিব সড়কে আস্তানা গেড়ে একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্ণধার দাবি করেন। নানা প্রলোভন দেখিয়ে অর্থ বানিজ্য করে চলেছেন তিনি। নানামুখি প্রতারণার আশ্রয় নিয়ে নারীদের ব্লাক মেইল করে আসছেন।

সম্প্রতি ষষ্টিতলাপাড়া পিটিআই রোডের রুমানা বেগম নামে এক নারীকে কুপ্রস্তাব দেন। এরপর তাকে ফুঁসলিয়ে ডেকে আপত্তিকর আচরণ করেন। এরপর নানামুখি ব্লাকমেইল করে দু লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনার পর গত ২ জানুয়ারি দুপুর আনুমানিক ১ টায় শফিয়ার রহমান ফুঁসলিয়ে আবারো তার বিতর্কিত অফিসে ডেকে নিয়ে যান।

সেখানে তার কাছে আবারো টাকা দাবি করেন। এ নিয়ে রুমানা বেগম প্রতিবাদ করলে আটকে রেখে তাকে বেদম মারপিট করেন। কিল ঘুষি ও শ্বাসরোধে হত্যারও চেষ্টা করেন শফিয়ার। এসময় তার গলায় থাকায় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় শফিয়ার রহমান ও তার চক্রের অজ্ঞাত ২/৩ জন।

রুমানা বেগম জানান, বড় ধরনের প্রতারক ওই শফিয়ার। শহরের কয়েকটি পয়েন্টে তার অনৈতিক ব্যবসা রয়েছে। নারীদের সাথে ভাল সম্পর্ক তৈরি করে ব্লাকমেইল করাই তার কাজ। তার মুখোশ উন্মোচন ও টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে যশোর পুরাতনকসবা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ব্যাপারে অবশ্যই জোরালো তদন্ত করা হবে। প্রতারণা ও ব্লাকমেইলবাজ অপরাধীর বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews