যশোরে সড়ক দূর্ঘটনায় মনিরুজ্জামান সোহেল (৩৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদি নামক স্থানে। তিনি সদরের হৈবতপুরেরসমসপুর গ্রামের বাসিন্দা।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান, ভ্যানচালক সোহেল সমসপুর থেকে যশোর ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে যাচ্ছিলেন।
প্রতিমধ্যে সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদি নামক স্থানে পৌছলে পিছন থেকে একটি গড়াই বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।




Leave a Reply