1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আগুন স্কুল কর্তৃপক্ষ বলছে নাশকতা, পুলিশের না

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

যশোরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আগুন স্কুল কর্তৃপক্ষ বলছে নাশকতা, পুলিশের না

যশোর অফিস :

যশোর শহরের মুড়লি এলাকায় দানবীর হাজী মোঃ মহসীন স্কুলের বন্ধ একটি শ্রেণি কক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় ঘটনা ঘটেছে। এতে শ্রেণি কক্ষের কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। মঙ্গলবার রাতে কে বা কারা শ্রেণি কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। 

তবে স্থানীয়রা বহিরাগতাদের আনাগোনা দেখতে বা বিস্ফোরণের কোনো শব্দ শুনতে পাননি। পুলিশের দাবি নাশকতা নয় কেউ ভিন্ন কারণে এ ঘটনা ঘটাতে পারে।

স্কুল সংশ্লিষ্টরা জানান, ডিসেম্বরের পরীক্ষা গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ গুলো তালাবদ্ধ ছিল। তাছাড়া গত দুইদিন শিক্ষরা নির্বাচনী প্রশিক্ষণে থাকায় শিক্ষকরা স্কুলে আসেননি। আগামী সংসদ নির্বাচনে এ বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বলে আজ কর্মচারীরা কক্ষগুলো পরিষ্কার করতে যান। অষ্টম শ্রেণীর কক্ষটি খোলার পরে তারা ঘর থেকে পুরা গন্ধ এবং বেঞ্চগুলো পোড়া অবস্থায় দেখতে পান।

এছাড়া সেখানে দুটি বোতলও পড়ে ছিলো। তাদের কাছ থেকে খবর পেয়ে শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্কুলে এসে ঘটনা দেখেন এবং পুলিশে খবর দেন। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন তরা।

বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বলেন, সকালে শুনেছি স্কুলে বোমা হামলা হয়েছে। এই খবর পাওয়ার পর ছুটে আসি। এসে দেখি অষ্টম শ্রেণীর কক্ষে কয়েকটি বেঞ্চ পোড়া সারা কক্ষ ধোঁয়ায় কালো বর্ণ হয়ে গেছে। ফ্যান ঘড়ি পুরে গেছে। বন্ধ স্কুলে এ ধরনের ঘটনা নাশকতারই অংশ। সামনে নির্বাচন ফলে ভীতি সৃষ্টির লক্ষ্যে কেউ এ কাজ করতে পারে।

বিদ্যালয়ের প্রদর্শন শিক্ষক ফজলুর রহমান বলেন, আমি মাত্র কয়েক মাস আসলে স্কুলে যোগদান করেছি। আজ সকালে কর্মচারীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে ঘরটি পোড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে আমি শিক্ষকদের নিয়ে শ্রেণীকক্ষে যাই। এরপর এই ঘটনারৎবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশকে জানাই।

তিনি আরো বলেন, এটি নাশকতারই অংশ। এ  স্কুলে ভোট গ্রহণ হবে এবং ফেব্রুয়ারি মাসে সুবর্ণ জয়ন্তী রয়েছে। এই দুই কারণ কে সামনে রেখে কেউ নাশকতা করলেও করতে পারে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সালাউদ্দিন টিপু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে

আসি। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করি। কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু দিয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। তবে এই স্কুল ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে, বিএনপি জামাত নির্বাচনে আসছে না। এজন্য একটা সন্দেহ থেকেই যায়।

স্কুলের নিকটতম প্রতিবেশী শিক্ষক সবেদ আলী ও ব্র্যাক কর্মী দুল ইসলাম জানান , তারা গত কয়েক দিন বিদ্যালয়ের আশেপাশে বহিরাগতাদের আনাগোনা দেখতে বা বিস্ফোরণের কোনো শব্দ শুনতে পাননি। তাছাড়া বন্ধ স্কুলে কে কোন উদ্দেশ্যে নাশকতা করবে সে প্রশ্ন তোলেন তারা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন , ঘরের ভিতর দেখে মনে হয়েছে আগুনটি অনেক পুরনো। আমরা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছি। তবে আমার মনে হয় নির্বাচন সামনে রেখে কোন নাশকতা নয়, কেউ ভিন্ন কারণে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে বলা সম্ভব হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews