1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৩ আসনে কাজী নাবিলের ব্যাপক গণসংযোগ

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোর-৩ আসনে কাজী নাবিলের ব্যাপক গণসংযোগ 

যশোর অফিস :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে চলছে নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানানো হচ্ছে।

আজ সকাল সাড়ে ১১টায় এলাকাভিত্তিক প্রচারণায় নামেন যশোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তারা শুরুতে যশোর শহরের বকুলতলায় দলিল লেখক সমিতি ও অটো থ্রি হুইলার সমিতির কার্যালয়ে গিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এরপর শহরের খড়কি এম কলেজ এলাকায় কর্মীসভায় অংশ নেন। পরে ওই এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সরব প্রচারণা চালান।

এসময় কাজী নাবিল আহমেদ বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি।

আমরা সরকারের উন্নয়নের তথ্য দিচ্ছি এবং তাদের দাবি দাওয়া শুনে বিবেচনার আশ্বাস দিচ্ছি। আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবে।গণসংযোগকালে কাজী নাবিল আহমেদের সাথে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews