1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একশ’ ভরি সোনা চোরাচালান মামলায় আশানুর জামান হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

একশ’ ভরি সোনা চোরাচালান মামলায় আশানুর জামান হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ

যশোর অফিস :

একশ’ ভরি সোনা চোরাচালান মামলায় আশানুর জামান হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন।

অভিযুক্ত হাসান বেনাপোলের পুটখালি গ্রামের পশ্চিমপাড়ার মাহাবুর রহমানের ছেলে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টেংরা গ্রামের বালুন্ডা-জামতলাগামী রাস্তার ভাগারিখা মোড়ে অবস্থান নেয়।

সকাল ৯ টার দিকে একজন আরোহী মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় থামার সংকেত দেয় বিজিবি। মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আশানুর জামান হাসানকে আটক করা হয়। ওইসময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরে বাঁধা ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতর থেকে ১০টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ১০০ ভরি।

এ ঘটনায় বিজিবির হাবিলদার আবুল কাশেম বাদী হয়ে পরেরদিন আটক আশানুরের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি আশানুর জামান হাসানকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আশানুর জামান হাসানকে আটক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews