যশোরে ঠিকাদারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারের ভাই ও ম্যানেজারকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদুজ্জামান উরফে দাঁতাল বাবুর বিরুদ্ধে।
এঘটনায় ঠিকাদার ঘোপ জেলরোডের আকবর হোসেন বাদী হয়ে দুইজনসহ অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যশোরের আরবপুর রেলক্রসিং এলাকায় দাতাল বাবুর বাড়ির পাশে। অপর অভিযুক্ত ওই এলাকার রেজাউন।
ঠিকাদার আকবরের অভিযোগ, তিনি সেনানিবাস এরিয়ার তালিকাভুক্ত ঠিকাদার। সেখানে তিনি মাংস সরবরাহ করেন।
গত ২৫/৩০ দিন থেকে অভিযুক্তরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। তিনি ওই চাঁদা দিতে না চাওয়ায় অভিযুক্তরা তাকে মারপিট ও খুন জখম করার হুমকি দেয়।
গত পহেলা জানুয়ারি রাত ১০টার দিকে তার ফুফাতো ভাই মো. রনি (৩২) ও ম্যানেজার মো. নুরুন্নবী (৩৮) কে যশোর সেনানিবাস বুচারী বিভাগে গুরু জবাই করার কাজ করছিলো।
এমন সময় অভিযুক্তরা তাদেরকে জোর করে ঘটনাস্থলে নিয়ে যায়। তাদেরকে মারপিট করে আকবরকে সেখানে ডাকতে বলে এবং ওই দাবিকৃত চাঁদার টাকা নিয়ে আসতে বলে। তাদের কথায় রাজী না হলে আসামিরা রনি ও নুরুন্নবীকে মারপিট করে হত্যার চেষ্টা করে।
তাদের মাথা, বুক, পিঠ ও মেরুদন্ডে আঘাত করে গুরুতর জখম করে হত্যা চেষ্টা চালায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজনের চলে আসলে বাবু ও রেজাউন সটকে পরে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।




Leave a Reply