1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনে নাশকতাকারীদের কঠোর হস্তে দমন করা হবে;যশোরে আইজিপি

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

নির্বাচনে নাশকতাকারীদের কঠোর হস্তে দমন করা হবে;যশোরে আইজিপি

নিজস্ব প্রতিবেদক :

যশোরে পুলিশ সুপারের কার্যালয়ে,বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে যেকোনো নাশকতা বরদাস্ত করা হবে না। নাশকতাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো কোনো মহল ভোট বাঞ্চাল করতে নাশকতা করতে পারে এমন সন্দেহ পুলিশের সকল ইউনিটকে কঠোর হস্তে মোকাবেলা করবার নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচনী এলাকায় নাশকতা প্রস্তুতি অথবা নাশকতার কোনো আগাম তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যের গুরুত্বের মূল্য বিবেচনা অনুযায়ী ২০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কিত করা হবে। এছাড়াও তিনি বলেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনের পরেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। এদিন খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলার এসপিদের সাথে নির্বাচনী নিরাপত্তা শীর্ষক সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ।

২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি আরো বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সার্বিক নিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত। যশোরসহ বাংলাদেশের সব এলাকার ঝুঁকিপূর্ণ ও অধিক-ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ ।

প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তথ্য আপডেট করা হচ্ছে। বিভিন্ন প্রার্থীর দেয়া তথ্য ছাড়াও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। ৭ জানুয়ারি যাতে সব শ্রেণী পেশার মানুষ অবাধে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। আর একারণে পুলিশের বিভিন্ন ইউনিট বিভিন্ন স্তরে পেট্রোলিং করছে । অভিযান অব্যাহত রেখেছে। নির্বাচনী নিরাপত্তায় পুলিশের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নাশকতা অপ তৎপরতা চালালে কাওকে ছাড় দেয়া হবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews