1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন এমপি রনজিৎ রায়

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন এমপি রনজিৎ রায়

নিজস্ব প্রতিবেদক :

যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা নিয়ে,স্বতন্ত্র প্রার্থী এমপি রনজিৎ রায়ের আপিলের রায় আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে এনামুল হক বাবুলের পক্ষে বহাল থাকায় এবং রনজিৎ রায়ের আপিল খারিজ করে দেওয়ায়,দীর্ঘ আইনি লড়াই শেষে হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন,যশোর-৪ আসনের তিন বারের আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য এমপি রনজিৎ রায়।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী,বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্য, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,তিনবারের সংসদ সদস্য ,রনজিত কুমার রায়।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে এমপি রনজিত কুমার রায় এ কথা জানান। একইসাথে তার সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রতীক ছিল ঈগল। আমি বরাবরই বলে এসেছি নৌকার বিপক্ষে কখনও নির্বাচন করবো না। সে কারনে প্রতীক বরাদ্দের পরও আমি কোন প্রকার প্রচার,প্রচারণা চালাইনি।

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রনজিত কুমার রায় ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে রনজিত কুমার রায় পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৫৮ ভোট। এ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৯৭ হাজার ৫২০ ভোট।

এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রনজিত কুমার রায়। এ নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৬ হাজার ৯৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজ দলের প্রার্থী অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। ওহাব কলস প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩৬ হাজার ২৮০ ভোট।

সর্বশেষ, গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রনজিৎ কুমার রায় জয়লাভ করেন। তিনি ভোট পেয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির টিএস আইয়ূব পেয়েছিলেন ২৫ হাজার ৯শ’ ১৯ ভোট।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট জহুরুল হক,

তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব:) এম শাব্বির আহমেদ সোনালী আঁশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর ও মিনার প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews