গতকাল সোমবার বিকেলে’শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা ও জাগ্রত যশোর সমাজকল্যান সংস্থার সহযোগিতায় বেজপাড়া বিহারী কলোনিতে কমিউনিটি সভার আয়োজন করা হয়।
কমিউনিটি সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম, যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান,
জাগ্রত যশোর যুব-মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার ও আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি , জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক সৈয়দ করিমুজ্জামান
অনুষ্ঠানে বক্তারা গর্ভবতী মায়ের যত্ন, শিশু ও মায়ের স্বাস্থ্য, শিশুর মানসিক বিকাশ,বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর সামাজিক সুরক্ষা,
শিশু ও গর্ভবতী মায়ের পুষ্টি,শিশু ও নারীর অধিকার,শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিউনিটি সভা অনুষ্ঠানে বেজপাড়া বিহারী ক্যাম্পের প্রায় দেড় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।




Leave a Reply