1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মামলা করায় যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতার দুই পা কুপিয়ে বিচ্ছিন্নপ্রায়

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

মামলা করায় যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতার দুই পা কুপিয়ে বিচ্ছিন্নপ্রায় 

যশোর অফিস :

যশোরে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় এক ব্যবসায়ী মাদরাসা শিক্ষকের দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাত ৮টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক (৫৫)

সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেক ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭/৮জন।

এই সন্ত্রাসীরা আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করতো।

এজন্য  আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে যেয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে প্রায়ই চাঁদা দাবি করতো একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেয়ার কারণে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাকরায় তার উপর এ হামলা হতে পারে। 

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার দুই পায়ে একাধিকবার এলোপাতাড়িভাবে কোপানো  হয়েছে।

ফলে  তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য  জোড়া লেগে আছে,  প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

   যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, আব্দুল মালেক নামে একজনের দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews