1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বছরের শেষ ফ্রাইডে মিলে খাবার পেলেন দুই শতাধিক দরিদ্র মানুষ

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

২০২৩ সালের শেষ শুক্রবারে আইডিয়া ফ্রাইডে মিল উদযাপনের মধ্য দিয়ে দুই শতাধিক মানুষের মুখে তৃপ্তির খাবার তুলে দিলো আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। যশোরের খড়কী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থার’ সাপ্তাহিক একটি প্রকল্প ‘আইডিয়া ফ্রাইডে মিল’।

এই প্রকল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতি শুক্রবার পবিত্র জুম’আর পর নিজেদের রান্না করা পোলাও-মাংস রাস্তায় থাকা অভাবী-অনাহারি মানুষদের কাছে পৌঁছে দেয়। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের শিক্ষক মো হামিদুল হকের পরিকল্পনায় ২০২১ সালের ২২ অক্টোবর আইডিয়া ফ্রাইডে মিলের যাত্রা শুরু হয়।

তিনি বলেন, মাত্র এক হাজার টাকায় ১০ জন সুবিধাবঞ্চিতের কাছে ভালো মানের খাবার পৌঁছে দিয়েছিল আমাদের কর্মীরা। এর মূল লক্ষ্য ছিলো যে সকল মানুষের কোনদিন হয়তো পোলাও-মাংস-ডিম খাওয়ার মতো সাধ্য হবেনা, তাদের কাছে প্রতি শুক্রবার শিক্ষার্থীরা নিজেদের হাতে রান্না করা ভালো খাবার দিয়ে আসবে।

আইডিয়ার আরো একটি অঙ্গসংগঠন-শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আইডিয়া পিঠা পার্কের আয়ের ৩৫ শতাংশ লভ্যাংশের মাধ্যমে মূলত সাপ্তাহিক এই প্রকল্পটি চলমান থাকে। তবে এছাড়াও নানান সুহৃদ মহল এই মহৎ উদ্যোগে সাড়া দেন বিভিন্ন সময়ে। কখনো মৃত্যুবার্ষিকী, কখনো জন্মদিন উদযাপন, কখনো বা ভালো কাজের উৎসাহ হিসেবে কোন সপ্তাহের ফ্রাইডে মিলের দায়িত্ব নেন কোন সুহৃদ।

এভাবে আইডিয়া ফ্রাইডে মিল একাধারে ১১৫টি সপ্তাহ পার করেছে, যা ২০২৩ এর শেষ শুক্রবারে ১১৬ তম সপ্তাহ পার করলো। আইডিয়া ফ্রাইডে মিলের উপকারভোগী কখনো রাস্তার ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী অথবা গৃহপরিচারিকা হয়ে থাকেন; কখনো বা এতিমখানার শিশু অথবা বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধ মানুষ। এভাবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই স্বেচ্ছাসেবা।

২০২৩ সালের শেষ শুক্রবারে এই বছরের শেষ ফ্রাইডে মিল উদযাপনে গণমাধ্যম কর্মীসহ সুহৃদ মহল উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা,

যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন ও ফারাজী আহমেদ সাইদ বুলবুল, বর্তমান সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ। এই আয়োজনে দুই শতাধিক মানুষের আহারের ব্যবস্থা করা হয়।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews