1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনে কোন প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে : যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে

নির্বাচনে কোন প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে : যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব

যশোর অফিস :

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) ভোট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনো সুযোগ দেয়া যাবে না। কোন প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে চলে যান, লাগলে পরে ভোট নেয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মনিরামপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আজ সকাল ১১টায় মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

নির্বাচন কমিশনার আরো বলেন, সঠিক লোককে তার পছন্দের মত ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য মিথ্যা দুটি অভিযোগী তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমাদের দেশের উপর বিদেশীদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক কর দিতে পারবে না।ফলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭শ’ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews