বাঘারপাড়া অফিসঃ শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত বাঘারপাড়াবাসী। শনিবার সকাল থেকেই বাঘারপাড়া শপিং মল ও বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনছেন ক্রেতারা। অনেকে পোশাক কেনার পর কিনতে এসেছেন প্রসাধনী সামগ্রী। আবার কেউ কেউ কম দামে কেনার আশায় শেষ মুহূর্তে ভিড় জমাচ্ছে মার্কেটে। করোনা বিধি–নিষেধ না থাকায় এবার বিক্রিও ভালো হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাহিয়া ফ্যাসান ,বাঘারপাড়া বস্ত্রবিতান,জনপ্রিয় বস্ত্র বিতান, হাজি ,মজিদ মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে থান বা সেলাইবিহীন কাপড়ের দোকানে ভিড় কম ছিল।
জোস কালেকশনে ছেলের জন্য গেঞ্জির সেট নিচ্ছিলেন গৃহিনী শারমিন জান্নাত। তিনি জানান, পরিবারের সবার শপিং শেষ। ছোট ছেলের জন্য একটা গেঞ্জির সেট নিতে আসলাম। ছোটদের এক কাপড়ে হয় না। এখান থেকে দুই সেটা নিলাম। ঈদের বাজার হওয়ায় দামও একটু বেশি।
শেষ দিকে লুঙ্গির বেচা–বিক্রিতেও খুশি দেখা গেল দোকানিদের। লুঙ্গি কিনতে আসা আবদুর রশিদ খন্দকার জানান, প্রতি বছরই ঈদে অন্যান্য পোশাকের সঙ্গে লুঙ্গিও কিনতে হয়। বাড়িতে থাকলে লুঙ্গিতেই স্বাচ্ছন্দবোধ করি। ঈদ উপলক্ষে ছেলে ও আমার জন্য দুটি লুঙ্গি নিলাম।
অন্যদিকে স্থায়ী বাসিন্দারা চাঁদরাতের কেনাকাটার জন্য মার্কেটে ভিড় করছেন। অনেকের ধারণা চাঁদ রাতের কেনাকাটায় পণ্য সস্তায় পাওয়া যায়। তাই অনেকের শপিং শেষ হলেও আবারও মার্কেটে শেষবারের মত। আবার কেউ কেউ জুয়েলারির দোকানে ভিড় করছেন।
এবার করোনা বিধি–নিষেধ না থাকায় বেচা বিক্রিও ভালো হয়েছে বলে জানালেন ব্যবসায়ী মফিজুর রহমান তিনি বলেন, গত দুই বছরের লোকসানে ছিলাম।দোকানে মালামাল তুললেও বিক্রি হয়নি। তবে এবার করোনার বিধি–নিষেধ না থাকায় বিক্রি ভালো হয়েছে। এবার ঈদ উপলক্ষে ঢাকা ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালামাল এনেছিলাম। বেশিরভাগ পণ্যই বিক্রি হয়েছে গেছে।
। কসমেটিকস সামগ্রীর আমদানি ব্যয় বাড়ার কারণে দাম আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। ঈদের বাকী আর একদিন । শেষ মুহূূর্তে স্থানীয় ক্রেতারাই দোকানে ভিড় জমাচ্ছেন।
Leave a Reply