1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীকে হত্যা করে ‘নিজেকে রক্ষায়’ তাবিজ নিতে গিয়ে গ্রেপ্তার স্বামী

  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে

গাজীপুরে স্ত্রীকে হত্যা করে বরিশালে এসে বিপদ আপদ থেকে রক্ষা পেতে মসজিদের ইমামের কাছ থেকে তাবিজ নেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গা সাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বরিশাল জেলা ও মেট্টো শাখার এসআই আবুল কালাম জানান।

গ্রেপ্তার লালচাঁদ মোল্লা (৪০) সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর এলাকার হাসান মোল্লার ছেলে।কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালচাঁন গাজীপুর নগরীর কোনাবাড়ির কুদ্দুসনগর এলাকায় ভাড়া বাসায় শনিবার তার স্ত্রী রিনা আক্তারকে (৩৬) হত্যা করে। খবর পেয়ে দুপুরে রিনার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রিনা সিরাজগঞ্জের আন্দারকোটাপাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, “স্ত্রীকে হত্যার পর লালচাঁন পালিয়ে মাধবপাশা দুর্গা সাগর এলাকায় আত্মগোপন করে। পরে প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।“

সিআইডির বরিশাল জেলা ও মেট্টো শাখার অভিযানিক দলের সদস্য কনস্টেবল আকিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে লালচাঁন স্ত্রীকে সজোরে লাথি দিয়ে ঘর বাইরে থেকে আটকে বের হয়ে যায়।কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখতে পায় স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে রয়েছে। যখন বুঝতে পেরেছে স্ত্রী মারা গেছে তখন পালিয়ে বরিশাল চলে আসে।লালচাঁন এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সর্দারের গরুর ফার্মে চাকরি করতো। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে। রাতে ওই ঘরে ছিলো।

রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চায়।এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আকিদুর জানিয়েছেন। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews