দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে ফাতেমা খাতুন (৫৫ ) নামে এক নারী নিহত হয়েছে। তিনি যশোর সদর উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক পদে চাকরি করতেন।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক বেলা দুইটার দিকে যশোর শহরের বস্তাপট্টি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি শহরের জরুরী কাজ শেষে যশোর সদর উপজেলার অফিসেরর দেখে যাচ্ছিলেন।
এ সময় বস্তা পট্টির মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল তার বহনকারী রিক্সায় ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে সিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন ।
জরুরি ভিত্তিতে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক মৃত ঘোষণা করেন।




Leave a Reply