যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন সভাপতি ও সহকারী সচিব (প্রশাসন) মুজিবুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এক ঘন্টা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি বাতিল হয়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী কামাল হোসেন ২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপসচিব জাহানারা খাতুন ৯ ভোট পেয়ে পরাজিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হন, সহসভাপতি শাহ জামান ,সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সায়মা সিরাজ,
দপ্তর সম্পাদক আরিফ হোসেন, সদস্য সাইফুল ইসলাম, জুলফিকার আলী বাচ্চু, রহমত আলী হোসেন ও নীলুফা সুলতানা। নির্বাচন পরিচালনা করেন সাবেক সভাপতি মাকসুদ আল হাবিব বাপু ও সাধারণ সম্পাদক আশাফুদ্দৌলা টিটো।




Leave a Reply