1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অব্যাহত চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

যশোরে অব্যাহত চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

-বিশেষ প্রতিনিধি

যশোরে অব্যাহত চুরির ঘটনায় শহর ও শহরতলীর দোকানী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আসন্ন সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক অস্থিরতায় অনাকাঙ্খিত ঘটনা রুখতে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যস্ত। আর এ সুযোগেই সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। গত ২৪ ও ২৫ ডিসেম্বর রাতে শুধুমাত্র যশোর ষষ্টিতলা পাড়াতেই ৪টি বাসায় চুরি হয়েছে। এর মধ্যে ওই এলাকার বাসিন্দা পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার ও জয়তী সোসাইটি যশোরের নির্বাহী পরিচালক অর্চণা বিশ্বাস ইভার বাড়িও রয়েছে।

থানা পুলিশ কয়েকটি ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া গত ৪ মাসে ৩ ডজন দোকানে চুরি হয়েছে। অধিকাংশ চুরির ঘটনায় স্পষ্ট ও অস্পষ্টভাবে সিসিটিভি ফুটেজে দেখা গেলেও উদ্ধার হচ্ছে না চোরাই মালামাল। আটক কিংবা শনাক্ত হয়নি চোর চক্রের সদস্যরা।

থানা ও ভুক্তভোগী দোকানীদের কাছ থেকে তথ্য মিলেছে, ২৪ ডিসেম্বর রাতে ষষ্টিতলাপাড়ার বাসিন্দা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রবীর কুমার ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চণা বিশ্বাস ইভার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোর চক্র বাড়ির ব্যবহার্য মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। ২৫ ডিসেম্বর চুরি হয়েছে একই পাড়ার সোমা রায় চৌধুরী ও অমিত রায় চৌধুরী দম্পতির বাসায়। চোর চক্র তাদের বাড়ির গ্রিল ভেঙে, আলমারি ভেঙে কাপড় পিতল কাঁসা ও অলংকার নিয়ে যায়। ২৩ ডিসেম্বর একই এলাকার ডাক্তার ঝর্ণার বাড়িতে চুরি হয়েছে। বাড়ির গ্রিল ভেঙে বাড়ির জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোর চক্র। এর আগে চলতি মাসের ৭ তারিখ রাতে জেলা স্কুলের সামনের ঘরোয়া স্টোরে চুরি সংঘটিত হয়। নগদ টাকা, মোবাইল, ফ্লেক্সিলোডের কার্ড ও ভোজ্য তেল নিয়ে যায়।

এর এক মাস আগে যশোরের ষষ্টিতলাপাড়ায় ধীমান এন্ট্রারপ্রাইজ মুদিখানায় চুরি হয়। ওই দোকানের সাটার ভেঙে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের মালামাল তছনছ করা। চোর চক্র ভেতরে ঢুকে ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ টাকা ৩টি মোবাইল ফোন সেট এবং মোবাইল ব্যাংকিংয়ে থাকা টাকাসহ নিয়ে যায়। এছাড়া কয়েক কার্টুন দামি সিগারেট এবং কয়েক কার্টুন ভর্তি সোয়াবিনের বোতল নিয়ে যায়।

এর কদিন আগে একইভাবে ষষ্টিতলাপাড়ার উজ্জলের মুদিখানায় চুরি সংঘটিত হয়। নগদ টাকা গ্যাস সিলিন্ডারসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। দুটি ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হলেও কোনো অগ্রগতি নেই মালামাল উদ্ধার কিংবা চোর আটকে। পুলিশ কয়েকদিন তদন্তে স্পটে গেলেও কার্যকরি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ দোকানী ধীমান ও উজ্জলের।

এদিকে, চুরির শিকার জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চণা বিশ্বাস ইভা ও অমিত রায় চৌধুরী গ্রামের কাগজকে জানিয়েছেন, হঠাৎ চুরি বেড়ে গেছে। শুধু তারা নয়, আরো অনেকের বাড়িতে চুরি হচ্ছে। এ ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস্থাকে আন্তরিক হতে হবে। আইন শৃংখলা ও মানুষের জান মালের নিরাপত্তা বিধান করতে হবে। দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়া না হলে চোর চক্র আরো বেপরোয়া হয়ে উঠবে।

ভুক্তভোগী দোকানী জাহাঙ্গীর আলম সেলিম জানিয়েছেন, তার দোকানে চুরি হয়েছে যেটা মেনে নেয়ার মত বিষয় নয়। খোদ জেলা স্কুলের সামনে বড় সড়ক ঘেঁষা তার দোকান। তার দোকানে চুরির ঘটনায় মুজিব সড়কে দোকানীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি ওই এলাকায় জোরালো অভিযান দাবি করেছেন।

এলাকার খান এন্টারপ্রাইজের মালিক ওয়াহেদ খান গ্রামের কাগজকে জানিয়েছেন, যশোরের বিভিন্ন স্পটে প্রায়ই চুরি হচ্ছে। পুলিশ ব্যস্ত ভোট ইস্যু নিয়ে। আর এ সুযোগে চুরি করছে চোর চক্র। এসব চুরির ঘটনায় আটক ও মাল উদ্ধার না থাকায় সংঘবদ্ধরা আরো সাহস পেয়ে যাচ্ছে। তার এলাকার বাসিন্দা পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার ও সোমা রায়ের বাড়িতে চুরির ঘটনায় পুলিশের এসআই আল আমিন ও তরিকুল ইসলাম স্পট ভিজিট করে গেছেন। জানিনা তারা কতদুর কি করবেন। তবে এর আগে ষষ্টিতলাপাড়ায় চুরির ঘটনায় আটক উদ্ধার হয়নি। এ ব্যাপারে পুলিশকে আন্তরিক হতে হবে। কেননা অব্যাহত চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্যবসায়ীরা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শহরের রেলরোড প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিয়া সুলতানার বাড়িতে চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ৮টা ২০ মিনিটে চোরেরা বাড়িতে প্রবেশ করে নগদ ৬২ হাজার ৫শ’ টাকা ও এক ভরি সোনা নিয়ে যায়। আর ৭ সেপ্টেম্বর পুলিশ সুপার বাংলোর অদূরে আরবপুর যশোরে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামানের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসা থেকে নগদ সোয়া ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়।

দোকান চুরির ঘটনাগুলোর অধিকাংশের ভিডিও ফুটেজ থাকলেও পুলিশ চোর চক্রকে শনাক্ত করতে পারছে না। যে কারণে বিভিন্ন এলাকায় একের পর এক ঘটছে ছোট বড় চুরির ঘটনা। সংঘবদ্ধ চোরেরা বিভিন্ন বাড়িতে প্রবেশ করে কিছু না কিছু নিয়ে যাচ্ছেই।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, বিছিন্নভাবে অনেক চুরির ঘটনার তথ্য পেয়েছেন। অনেকগুলো অভিযোগও পেয়েছেন। গত কয়েকদিনের চুরির ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অনেকগুলো ঘটনায় চোর চক্রকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। অধিকাংশ ক্ষেত্রে চোরেরা মুখোশ পরে আসায় সিসিটিভি ফুটেজ দেখেও পরিস্কারভাবে শনাক্ত করা যাচ্ছে না। তবে অভিযান অব্যাহত রয়েছে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews