1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জনতা ব্যাংককে ৪৩ কোটি টাকা ঋণ খেলাপি, প্রার্থীর বিরুদ্ধে মামলা চলাতে চায় না ব্যাংক

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর-৪ আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় আপিল বিভাগে স্টে অর্ডার ভ্যাকেড-এর আবেদন করেছেন। যার শুনানি আগামী ২ জানুয়ারী তারিখে ধার্য আছে।গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন কোনো আইনী বাধা নেই। এনামুল হক বাবুলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন কোনো আইনি বাধা নেই।

মামলার বিবরণীতে আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ অভয়নগর বাঘারপাড়া আসনের প্রার্থী এনামুল হক বাবুল জনতা ব্যাংক, নওয়াপাড়া কর্পোরেট শাখা, যশোর থেকে ২০০১ সালে ঋণ গ্রহণ করে পরিশোধ না করায় জনতা ব্যাংক ২০১৩ সালে অর্থ ঋণ আদালত, যশোর-এ ২১.৭৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা দায়ের করে যার নম্বর- ২১/২০১৩ এবং খেলাপি ঋণটি পরিশোধিত না হওয়ার কারণে মামলাটি এখনও চলমান আছে। ঋণটি মওকুফের জন্য খেলাপি গ্রহীতা এনামুল হক বাবুল জনতা ব্যাংক বরাবর আবেদন করলে ব্যাংক কর্তৃপক্ষ হালনাগাদ পাওনা প্রায় ৪৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ প্রদান করেছেন যা তিনি পালন করেননি।

জনপ্রতিনিধিত্ব আদেশ আইনের ১২(১)(ঠ) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের পূর্ববর্তী ৭(সাত) দিনের মধ্যে সমূদয় খেলাপি ঋণ বা ঋণের কিস্তি পরিশোধিত হতে হবে। এনামুল হক বাবুল ৩০/১১/২০২৩ তারিখে মনোনয়নপত্র দাখিল করেছেন বিধায় উক্ত আইনের নির্দেশনা মোতাবেক ২৩/১১/২০২৩ তারিখের পূর্বেই তার সম্পূর্ণ ঋণটি যা বর্তমানে সুদ-আসলে প্রায় ৪৩ কোটি টাকা পরিশোধ করা বাধ্যতামূলক ছিল।

উল্লেখ্য, এনামুল হক বাবুল-এর ঋণটি আদৌ কিস্তি ঋণ না হওয়ায় কিস্তি পরিশোধ করে নিয়মিত করার কোনো সুযোগ নেই। এমনকি আরপিও-এর ১২(১)(ঠ) অনুযায়ী রিশিডিউল করেও খেলাপি ঋণটি নিয়মিত করার অবকাশ নেই যদিও তিনি ২৩/১১/২০২৩ তারিখের পূর্বে বা অদ্যাবধি ঋণটি আদৌ রিশিডিউল করেননি। বরং মহামান্য হাইকোর্ট থেকে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তার নাম প্রকাশে সাময়িক স্থগিতাদেশ (Injunction) জারি করিয়েছেন (মহামান্য হাইকোর্টের আদেশ নং- এফএমএটি নং- ৪০৭/২০২৩ এবং সিভিল রুল নং- ৮৯৭/(এফএম)/২৩)।

এনামুল হক বাবুল বর্ণিত আদেশের চাতুর্যমূলক অপব্যবহারের মাধ্যমে খেলাপি ঋণ থাকা অবস্থায় বিভিন্নভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই অপচেষ্টার অংশ হিসেবে ঋণ খেলাপির তথ্য গোপন করে প্রতারণামূলকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র দাখিল করছেন এবং উক্ত আসনের একজন প্রার্থী  সুকৃতি কুমার মন্ডল তর্কিত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিলের জন্য যশোরের রিটার্নিং অফিসারের নিকট আবেদন করলে রিটার্নিং অফিসার সেই আবেদন অগ্রাহ্য করে মনোনয়নপত্র বৈধ মর্মে সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় নির্বাচন কমিশনে আপিল করলে কমিশনের নিকট উপস্থাপিত প্রমাণক ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধির মাধ্যমে ঋণ খেলাপির বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতা বাতিল করেন।

এনামুল হক বাবুল নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করলে মহামান্য হাইকোর্টেও তিনি অকাট্যভাবে  ঋণ খেলাপি প্রমাণিত হওয়ায় তার প্রার্থীতা বাতিল বহাল রাখেন।

এনামুল হক বাবুল মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে আপিল করলে (যার নং-১১৫৬/২০২৩, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৬৩৩১/২০২৩) আপিল বিভাগ তার প্রার্থীতা বাতিলের হাইকোর্ট বিভাগের আদেশটির উপর Stay Order প্রদান করেন।

উল্লেখ্য, জনতা ব্যাংক কর্তৃপক্ষ এনামুল হক বাবুলের খেলাপি ঋণটির রিশিডিউল প্রস্তাব প্রক্রিয়াধীন আছে মর্মে মহামান্য আপিল আদালতকে শুনানীকালে মৌখিকভাবে অবহিত করেন যা দিয়ে ঋণটি ১৯/১২/২০২৩ তারিখেও খেলাপি অবস্থায় বিদ্যমান আছে মর্মে নিশ্চিতভাবে প্রমাণিত হয়।

আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী  রণজিত কুমার রায় আপিল বিভাগে Stay Order vacate এর আবেদন করেছেন যার শুনানী আগামী ২ জানুয়ারি তারিখে ধার্য আছে।

এনামুল হক বাবুলের ঋণটি ২৩/১১/২০২৩ তারিখ এবং অদ্যাবধি বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণি বিন্যাস সংক্রান্ত পরিপত্রের আলোকে ‘বিএল’ শ্রেণিমানে খেলাপি অবস্থায় বিদ্যমান থাকায় একজন ক্রনিক খেলাপি ঋণ গ্রহীতা চাতুর্যের মাধ্যমে সংসদ নির্বাচনে যেন কোনো ক্রমেই অংশগ্রহণ করতে না পারেন জনতা ব্যাংক পিএলসি ১৩-১২-২০২৩ তারিখে এনামুল হক বাবুলের হাইকোর্টের সিআইবির স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে চেম্বার জর্জ আদালতে পিটিশন দাখিল করে যাহার পিটিশন নম্বর ৩৭৬৩/২০২৩। পরবর্তীদিন ১৪-১২-২০২৩ তারিখে ৫৩ আইটেম এ শুনানির সময় এনামুল হক বাবুল এর আইনজীবীরা সময় প্রার্থনা করেন।

এরপর গত ১৭/১২/২০২৩ তারিখে শুনানির সময় তার আইনজীবী ও জনতা ব্যাংকের এমডির নির্দেশনা মোতাবেক ল ডিপার্টমেন্ট এর ড্রিলিংস অফিসার আমিনুর আর রাশেদ আদলতে গিয়ে বলেন তারা এনামুল হক বাবুল সাথে সমঝোতা করেছে তারা আর মামলা চালাতে চায় না। আদালত তখন ব্যাংকে ল ডিপার্টমেন্ট এর অফিসারদের রাস্ট্রীয় অর্থ চুরি করতে এনামুল হক বাবুল কে সহযোগীতা করছে বলে ভৎসনা করে এবং ১৮/১২/২০২৩ তারিখে পুনরায় শুনানির দিন দেয়। ১৮/১২/২০২৩ তারিখ পুনরায় শুনানি শুরু হল ব্যাংকের ল ডিপার্টমেন্ট এর অফিসার আমিনুর ও রাশেদ আর এনামুল হক বাবুলের আইনজীবী গিয়ে বলেন এনামুল হক বাবুল ও জনতা ব্যাংক পিএলসির এমডি আবদুল জব্বার সাহেব এর সঙ্গে সমঝোতা হয়েছে তারা আর মামলা চালাতে চায় না কোর্ট তখন মামলাটি আউট অফ লিস্টে রাখে।

    

 

সংগ্রহ বংলা ভিসন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews