1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নৌকা ছেড়ে ঈগলের পক্ষে কাজ না করায় ডাক্তারকে মারপিট থানায় অভিযোগ

  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

যশোরে নৌকা ছেড়ে ঈগলের পক্ষে কাজ না করায় ডাক্তারকে মারপিট থানায় অভিযোগ

যশোর অফিস :

জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ঈগলের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় নৌকার সমর্থক ও পল্লী চিকিৎসক রওশন আলীকে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ব্যাপারে একই এলাকার ইউপি সদস্য তোয়েব আলী তিনজনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযুক্ত ইউপি সদস্য তোয়েব আলী যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া-বাহাদুরপুর গ্রামের মৃত জালাল শেখের ছেলে, অভিযুক্ত মিঠু একই গ্রামের মোদাচ্ছের ফকিরের ছেলে ও জাহাঙ্গীর হোসেন মকবুল হোসেন মকোর ছেলে। 

বাদী অভিযোগে জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহম্মেদের পক্ষে প্রচারনার কাজ করছিলেন।

প্রধান অভিযুক্ত ইউপি সদস্য তোয়েব আলী বেশ কিছুদিন ধরে বাদীকে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথে ঈগল পাখি মার্কার পক্ষে নির্বাচনী প্রচারনার কাজে অংশ নেয়ার জন্য বলেন। কিন্তু রাজি না হওয়ায় তাকে খুন-গুম করার হুমকি দিচ্ছে।

তারই জের ধরে গতকাল ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে আড়পাড়া গ্রামের ফকিরপাড়ার ওরস শরীফের মাঠে নৌকা মার্কার নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত ছিলেন ডাক্তার রওশন আলী।

এসময় মেম্বর তোয়েব আলীর নেতৃত্বে ওই তিনজনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন এসে তাকে মারপিট শুরু করে। এমনকি তার পকেটে থাকা ১৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়।

তাদের মারপিটে মাটিতে লুটিয়ে পড়ে গেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপরে খবর পেয়ে তার মেয়ে হাসিনা খাতুন ও ভায়রার মেয়ে মিনা খাতুন এসে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews