1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রাচ্যসংঘে উৎসবমুখর পরিবেশে ভোট, নতুন নেতৃত্বে যাঁরা

  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

যশোরে প্রাচ্যসংঘে উৎসবমুখর পরিবেশে ভোট, নতুন নেতৃত্বে যাঁরা

যশোর অফিস  :

প্রাচ্যসংঘের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে।  সোমবার অনুষ্ঠিত ভোটে সদস্যরা নেতৃত্ব বেছে নেন।

বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্রটির কার্যনির্বাহী কমিটির মূল নেতৃত্বে এসেছেন কাসেদুজ্জামান সেলিম ও খবির উদ্দিন সুইট।

 সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত ভোট শেষে সন্ধ্যায় গণনা শুরু হয় এবং রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

সভাপতি পদে কাসেদুজ্জামান সেলিম ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম তোজাম্মেল হক পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো.খবির উদ্দিন সুইট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সহসভাপতি পদে মো. সাহিদ হোসেন লালবাবু ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহিদ আককাজ পেয়েছেন ৪১ ভোট।

যুগ্মসম্পাদক পদে নূর ইসলাম, কোষাধ্যক্ষ পদে এস এম এ মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইবাদত আলী এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে মোছা. পারভীনা খাতুন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে, দপ্তর সম্পাদক পদে নিত্যানন্দ পাল ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সোহানুর রহমান পেয়েছেন ৩০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. তরিকুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো.রায়হান আলী পেয়েছেন ১৯ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ১০০ ভোট পেয়েছেন আহসান কবীর।

অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সেলিম রেজা সেলিম ৯৩,মো. কামরুজ্জামান ৯১, মো. শাহিদুর রহমান ৮৭, মো. সাইফুল ইসলাম সজল ৮৫, মো. মশিয়ার রহমান ও স্মৃতি ফেরদৌস ৮৪, মোস্তফা মাহবুবুল হক ৮২,

এ জে মনিরুল ইসলাম ৮১, এ এস এম মারুফ হোসেন ৭৯, মো. নূরুজ্জামান (লিপু) ৭৬ এবং মো. সাকির আলী ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. আবু রাসেল ২৬, মো. আব্দুল কুদ্দুস আকিব শাওন ৫০, নূর ইসলাম ৪২, এস কে এম তহীদুজ্জামান ৩৬ এবং মোকাম আলী খান ২৫ ভোট পান।

এর আগে  সকাল ১০টায় প্রাচ্যসংঘ চত্বরে ভোটগ্রহণ করা হয়। বিকেল ৩টা পর্যন্ত সদস্যরা আনন্দমুখর পরিবেশে ভোট দেন।

প্রাচ্যসংঘের মোট সদস্য ১৭৭ জন। এর মধ্যে এবার ভোটার হয়েছিলেন ১১৪ জন। তার মধ্যে ১০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কানাডা, আমেরিকা,

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়াও যশোরের বাইরে অবস্থানরত ১৮ জন সদস্য অনলাইনে ভোট দেন।

গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল ও সাঈদ আহমেদ খান অ্যাপোলো।

রাত সোয়া ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শামসুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

পরে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন উপস্থিত সদস্যরা।দুই বছর মেয়াদি এই কমিটি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews