1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাড়ে ৯ মাস পর ফিরলেও ‘কথা বলছেন না’ মাহাদী হাসান

  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪১৫ বার পড়া হয়েছে

‘গুম’ হওয়ার প্রায় সাড়ে ৯ মাস পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ফিরে এসেছেন মাছচাষ বিশেষজ্ঞ ইমাম মাহাদী হাসান ডলার। আজ সোমবার রাত ৯টার দিকে তার স্ত্রী মমতা হেনা পিংকি এ তথ্য নিশ্চিত করেছেন। গত গত শনিবার সন্ধ্যার দিকে ডলার ফিরেছেন বলে জানান পিংকি।

মমতা হেনা পিংকি বলেন, ‘আমার স্বামী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আপাতত তিনি কারো সঙ্গে তেমন কথা বলছেন না।’ তবে তার স্বামী বর্তমানে কোথায় আছেন তা জানাননি তিনি।

পিংকি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ডলারের চিকিৎসা করা হচ্ছে এবং তিনি কিছুদিন একা থাকতে চেয়েছেন। তিনি যে শার্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন, সেই একই শার্ট পরে ফিরে এসেছেন। শুধু ট্রাউজার পরিবর্তন হয়েছে। চুল ছোট হয়েছে এবং দাড়ি আগের মতোই খোঁচাখোঁচা অবস্থায় আছে।’

এর আগে গত ৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে মমতা হেনা পিংকি সাংবাদিকদের জানান, ডলারকে গত বছরের ৬ নভেম্বর ময়মনসিংহ থেকে সাদা পোশাক পরা কয়েকজন তুলে নিয়ে যায়।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছিলেন, ‘৪-৫ জন ডলারকে ধরে একটি মাইক্রোবাসে ওঠায় এবং সেখান থেকে চলে যায়। তাদের সঙ্গে আরও দুটি মোটরসাইকেল ছিল। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। ঘটনাটি ঘটে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।’

পিংকি জানান, এরপর তারা ফুলবাড়িয়া থানা ও ময়মনসিংহের সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন। স্বামী নিখোঁজের ১ সপ্তাহ পর তিনি ময়মনসিংহ ডিবি কার্যালয়ে যান বলেও জানিয়েছেন। ইনকিলাব ৩০।০৮।২২

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews