1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাইয়ের হাতে ধর্ষণের অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এক স্কুলছাত্রী ফুফাতো ভাইসহ তার সহযোগীদের দ্বারা পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে। পরে অপবাদ সইতে না পেরে বিষপানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ওই স্কুলছাত্রী হাজরাকান্দা গ্রামের রেজাউল মল্লিকের মেয়ে মিম আক্তার (১৫)। সে দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে মিমের বড় বোন সুমি আক্তার জানান, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। টয়লেট শেষ করে বের হলে তার ফুফাতো ভাই পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাব্বিসহ তিন থেকে চারজন তাকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের বিষয়টি জানাজানি করলে মিমকে মেরে ফেলার হুমকি দেন ধর্ষকরা। এরপর তাকে হাসপাতালে নেয়ার পাঁচদিন পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

সুমি আক্তার আরো জানান, রাব্বি মীমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে বিয়েতে রাজি না হওয়ায় রাব্বি তার বন্ধুদের নিয়ে এই সর্বনাশ করেন। আমার বোন ভয়ে ধর্ষণের দুইদিন পর আমার কাছে সব খুলে বলে। মিম ভয়ে কাঁপছিল এবং বলেছে, রাব্বি কিন্তু জানতে পারলে আমাকে মেরে ফেলবে।

এদিকে নিহত ছাত্রীর বাবা রেজাউল মল্লিক বলেন, মেয়ে ধর্ষণের অপমান সইতে না পেরে বিষপান করে। এ বিষয়ে আমি ভাঙ্গা থানায় ডিউটি অফিসারের নিকট ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ করি। থানা থেকে বলেছে- আগে মেয়েকে চিকিৎসা করান, পরে ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গা থানার ওসি জিয়াউল করিম বলেন, ধর্ষণের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে বিষপানে মেয়েটি মারা গেছে বলে জেনেছি। নিহত মেয়েটি ও ছেলেটি মামাতো-ফুফাতো ভাই-বোন ছিল। সম্ভবত প্রেমঘটিত কারণে বিষপান করেছে। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।Bangla Articles

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews