আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনী উদ্বোধন হয়েছে।
মো: হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক ও বাঘারপাড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ কামরুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,
বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ণ বিশ্বাস, সাবেক যুবলীগের সহ-সভাপতি ফরিদুজ্জামান,
ইন্দ্রা ওয়ার্ড মেম্বার জিকরিয়া বিশ্বাস,মালঞ্চি থেকে নির্বাচিত মেম্বার রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরিফুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস আলী, উসমান গনি, শামসুর রহমান,
স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমেদ, ইবাদুল, আমজাদ হোসেন, আব্দুর রব বিশ্বাস, মনিশান্ত দেবনাথ, সোহাগ হোসেন, খান মামুন, জামির হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেহমান জেমাম।

Leave a Reply