মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ‘ক’ সার্কেল এর অভিযানে শনিবার দুপুর সাড়ে বার টায় শার্শা থানাধীন গোগা ইউপির কালিয়ানী দক্ষিণ পাড়া থেকে ৫৭ বোতল ফেনসিডিল সহ এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
আটকৃত আসামী হলো কালিয়ানী দক্ষিণ পাড়ার উছমান হাজরা(৭২)।এ বিষয়ে উপপরিদর্শক এস,এম, শাহীন পারভেজ বাদী হয়ে শার্শা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

-বিশেষ প্রতিনিধি
Leave a Reply