1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদকে হাত পা ভেঙে দেয়াসহ জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এক জরুরি সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আব্দুল্লাহ আল ফুয়াদ দৈনিক কালবেলা ও কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি।

যশোর-৬ আসনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর হলফনামা ও তার কর্মী সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনবিষয়ক সংবাদ কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে কেশবপুর পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো সাংবাদিকদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন।

এ সময় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ সেখানে পৌঁছালে তাকে উদ্দেশ্য করে তার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়। টিটো তার সাথে থাকা একদল ব্যক্তিকেও ফুয়াদের হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ দেন। এ সময় কেশবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যান। ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমকে অবহিত করা হয়।

এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাবে শনিবার সন্ধ্যায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম স¤পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ক্রীড়া স¤পাদক শেখ শাহীন,

গ্রন্থগার স¤পাদক মতিয়ার রহমান, সদস্য নূরুল ইসলাম খান, দিলীপ মোদক, কামরুজ্জামান রাজু, মিলন দে, অলিয়ার রহমান, আলমগীর হোসেন এবং বিল্লাল হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া থানায় জিডি ও সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রধান নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো বলেন, ‘হুমকি দেয়া তো দূরের কথা আমি তার ছায়াও দেখিনি।’এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্র্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ বলেন, ‘ঘটনাটির তীব্র নিন্দা জানাই। এ ঘটনাটি টিটোর ব্যক্তিগত এর সাথে নৌকা প্রতিকের প্রার্থী কোনো সংশ্লিষ্টতা নেই।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews