1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নিজ বাড়িতে পঞ্চাশোর্ধ নারী খুন

  • সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে রওশন আরা রোশনি নামে পঞ্চাশোর্ধ এক নারী খুন হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার (ক) বিলাল হুসাইন ও যশোর র‌্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রওশন আরা রোশনি আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিলো না। আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি-নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলাকাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক) বেলাল হোসেন বলেন, নিহতের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তবে এলাকার একাধিক সূত্র বলছে, রোশনি বসবাসরত ২৩ শতক জমির ওপর বাড়িটি বিক্রি করে ছেলের কাছে আমেরিকা চলে যাবেন। ইতোমধ্যে বাড়ির দাম উঠেছে দেড় কোটি টাকা। বাড়ি বিক্রির বিষয় নিয়ে খুন হতে পারেন রোশনি।স্বাধীন আলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews