1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকার বাইরে যশোরে প্রথম বৈদ্যুতিক গাড়ি চার্জ স্টেশন উদ্বোধন

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

ঢাকার বাইরে যশোরে প্রথম বৈদ্যুতিক গাড়ি চার্জ স্টেশন উদ্বোধন

যশোর অফিস :

ঢাকার বাইরে যশোরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এই স্টেশনের উদ্বোধন করেনবাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে আজ এই স্টেশন চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্যে ঢাকার বাইরে কোনো চার্জিং স্টেশন ছিলো না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো।

এরপরে সারাদেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রােল পাম্পের মত হাজার হাজার লক্ষ লক্ষ চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এই মুর্হুতে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকশান না হয় তারজন্যে প্রতি ঘন্টায় চার্জিং এন একটি ফি নির্ধারণ করে দেওয়া হবে’।

মিউলিটিক এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, ‘এই অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই উদ্যোগে ওজোপাডিকো-এর সাথে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বৈদূতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কম হবে। একই সাথে জলবায়ু দূষণ কমবে। যা পরিবেশ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি বিদ্যুৎ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমানসহ অতিথিরা ফিতা কেটে স্টেশন উদ্বোধন করে। এরপর সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনার শুরুতে কিভাবে এই স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জি’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ।

উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো শামছুল আলম, প্রকল্প পরিচালক মো.মতিউর রহমান প্রমুখ।আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতে কলমে সবাইকে দেখানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews