1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাম জোটের মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে বাম জোটের মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান

যশোর অফিস :

সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর শহরে কালো পতাকা প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কে (প্রেসক্লাব যশোরের সামনে) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।

বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে একটি তামাশার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে লড়ছে তাদেরই হেভিওয়েট নেতারা স্বতন্ত্রের মোড়কে। আর এদের সাথে সঙ্গত দিচ্ছে বিশ্ববেহায়াখ্যাত এরশাদের দল জাতীয় পার্টি।

নেতৃবৃন্দ বলেন, ৯০ এর স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি আর নব্য স্বৈরাচার একসাথে নির্বাচন করে গত ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মত চেপে আছে জাতির ঘাড়ে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অপরদিকে দেশের খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমছে। এইরকম একটা অসহনীয় পরিবেশে আমরা বসবাস করছি।

নির্বাচন কমিশনের সংবিধানবিরোধী আচরণের কারণে আজ দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট কালোপতাকা আর মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছেন দাবি করে নেতৃবৃন্দ বলেন, এরা ভাত দেবার কেউ না হলেও কিল মারার গোঁসাই হয়েছে। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই।

৭ জানুয়ারির নির্বাচনে দেশের অধিকাংশ দলই অংশগ্রহণ করছে না দাবি করে নেতৃবৃন্দ বলেন, ওইদিন দেশের সাধারণ মানুষ কেউই ভোট কেন্দ্রে যাবেন না, ভোটদান থেকে বিরত থাকুন।

নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, সভা-সমাবেশের অধিকার ফিরিয়ে দেয়া এবং জনঅংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন,

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের -বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews