1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আবারো এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

আবারো এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন

স্টাফ রিপোর্টার:-

যশোর ৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ওই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল এবং আ:লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি রনজিৎ কুমার রায়। ২১ডিসেম্বর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন তারা।

সুকৃতি মন্ডলের আইনজীবী আমিনুল ইসলাম এবং রনজিৎ রায়ের আইনজীবী তানজিমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ দিন নির্ধারণ করেন।

ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর এনামুল হক প্রার্থিতা ফিরে পান। হাইকোটের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

ঋণ খেলাপির অভিযোগে এনামুল হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন এ দুই প্রার্থী । শুনানি শেষে গত ১৩ ডিসেম্বর এনামুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ওই রায়ের বিরুদ্ধে রিট করেন এনামুল হক। গত ১৮ ডিসেম্বর শামীম হকের করা রিট খারিজ করে দেন বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

পরে প্রার্থিতা ফেরত চেয়ে এনামুল হক বাবুল আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। এদিন চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে এনামুল হকের প্রার্থিতা ফিরিয়ে দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews