1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত আজকালের মধ্যে হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

ডিজেলে আমদানি শুল্কের হার কমানো এবং আগাম কর প্রত্যাহারের ফলে জ্বালানি তেলের (ডিজেল, পেট্রল ও অকটেন) দামও সমন্বয় করতে যাচ্ছে সরকার। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

সম্প্রতি ডিজেলসহ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে সমালোচনা চলছে। এ জন্য শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিও ওঠে। এর মধ্যে গতকাল রোববার সরকার ডিজেলে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে, আর ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। শুল্ক ও কর কমানোর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে। এ জন্য ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমানো হতে পারে বলে আলোচনা শুরু হয়।

এ অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, করের বিষয়ে কিছু সুবিধা পাওয়া গেছে। সেই সুবিধার কারণে জ্বালানি তেলের দামও সমন্বয় করার চিন্তা করা হচ্ছে। এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এখানে একটি পরিবর্তন আনা যাবে। তবে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেছে।

এ অবস্থায় কতটা সমন্বয় করা যাবে, সেটিও একটি বিষয়। তাই কতটুকু সমন্বয় হবে, সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি। হয়তো আজকালের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করছি, সমন্বয় হবে।’

সুত্র প্রথম আলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews