গতকাল বিকেলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে একটি মিছিলটি যশোর শহরস্থ এম এম আলী রোড (পাইপ পট্টি) সংলগ্ন সমবায় মার্কেটের সম্মুখ হতে পোস্ট অফিসের সামনে হয়ে প্রেসক্লাব যশোরের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
উক্ত প্রচার মিছিল ও পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সহ সভাপতি সমিরন বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,
সহ সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান বাদল, প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।পথসভায় বক্তারা প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো আবেদন জানান।
এছাড়াও দ্রব্য মূল্যের বিষয়কে তুলে ধরে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা বলেন যারা ক্ষমতায় আছে তারা পুনরায় ক্ষমতায় যেতে চাই,
এজন্য তারা সংবিধানের দোহায় দিয়ে প্রহসনের নির্বাচন করছে। পরিশেষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ শোষক শ্রেণীর বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবি জানান।

Leave a Reply