ঘুষের ২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রবিবার (২৮ আগস্ট) সকালে তাকে বরখাস্ত করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম।
ঘুষের ২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে গত ২৬ আগস্ট একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ঢাকা বিমান বন্দর থেকে আটক করে। দিনভর জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার (২৭ আগস্ট) তাকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন বিশেষ বাহিণীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বেনাপোল কাস্টম হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মুকুল তার নিজ বাড়ি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে শনিবার দুপুরে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিণীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। তার কাছ থেকে একটি ব্যাগে ২৫ লাখ টাকা জব্দ কর হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আবদুল হাকিম জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply