1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে জার্কের পার্টির প্রার্থীরা

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোরের ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে জার্কের পার্টির প্রার্থীরা

যশোর অফিস :

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরের ৫টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টির ৫ প্রার্থী। আজ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একযোগে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের পর নেতারা দাবি করেন, নির্বাচনে ভোটারদের কোন আগ্রহ নেই। যে কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, যশোর-১ (শার্শা) আসনে মোঃ সবুর খান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে, মোঃ সাফারুজ্জামান, যশোর-৩ (সদর) আসনে মোঃ মহিদুল ইসলাম, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লিটন মোল্যা, যশোর -৬ (কেশবপুর) আসনে মোঃ সাইদুজ্জামান।

যশোর-৩ আসনের প্রার্থী মহিদুল ইসলাম বলেন, যশোরের ৬টি সংসদীয় আসনেই জাকের পার্টি প্রার্থী দিয়েছিলো। যশোর-৫ আসনের প্রার্থী মো: হাবিবুর রহমান মনোনয়ন যাচাই বাছাই বাতিল হয়ে যান। বাকী ৫ আসনের প্রার্থীরা আজ কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

তিনি আরো বলেন, এ সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা ভোটারদের কাছে গিয়েছি। তাদের ভোটের কোন আগ্রহ নেই।

এমন পরিস্থিতিতে আমাদের দল নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাই ধারাবাহিকতায় আজ আমরা ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews