মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন যশোর সদর উপজেলার ৩ নাম্বার ইছালী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত চেয়ারম্যান শহীদ মোশারফ হোসেনের পত্নী,
বর্তমান চেয়ারম্যান মোছা: ফেরদৌসী ইয়াসমিন যশোর শহরের মণিহার সংলগ্ন বিজয় স্তম্ভে শনিবার সকালে ইছালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যদের বহর নিয়ে ফেরদৌস ইয়াসমিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
ইছালী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হৃদয়ের সঞ্চালনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইছালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ১,২,৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভিন শিলা,
৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিক্তা খাতুন, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিখা খাতুন এছাড়াও ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য কারী সাবেদ আলী, ইউপি সদস্য উজ্জ্বল কুমার মজুমদার, সহ ইউনিয়ন পরিষদ শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন|

Leave a Reply