গোলাম রসুল, ভিটাবল্যা প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলার হাফেজ নূরল হক মোল্যা নামাজে জানাযা সম্পান্ন হয়েছে । রবিবার ২৮ আগষ্ট রোববার জোহর নামাজের পর জানাযা অনুষ্ঠিত হয় মৌলভী তফেল উদ্দীন হাফেজী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে।
পারিবারিক কবর স্থানেই হুজুরের দাফন করা হয়। উপজেলার ৯নং ইউনিয়নের বারভাগ হাজী আব্দুল মোতালেব হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বড় হুজুর বলে বেশ পরিচিত ছিলেন তিনি। ২৭ আগষ্ট গভির রাতে তেঘরী পশ্চিমপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তে কাল করেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন। মৃতকালে নূরল হক মোল্যার বয়স হয়েছিলো ৮১ বছর।

দেশের অসংখ্য ছাত্রদের গড়ে তুলে গেছেন তিনি । হুজুরের মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজন ও ভক্তরা ছুটে আসেন একনজর দেখার জন্য। মৃত্যু কালে হুজুর ৩ ছেলে ২ মেয়ে ও স্ত্রী, আত্মীয় স্বজনসহ রেখে গেছেন অসংখ্য গুনগ্রাহী । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় েইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত।

Leave a Reply