যশোর খাজুরাই ব্যাপক উৎসাহ উদ্যপনা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে (১৬ই ডিসেম্বর) ৫২তম মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে খাজুরা এমেন মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন আঞ্চলিক মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বৃহত্তর খাজুরা আঞ্চলিক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যশোর এর আয়োজন করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক হোসেন,বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: নওয়াব আলি, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক,
সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খাইরুল হাসান হিরা,সোহেল রানা, প্রভাষক হুমায়ুন কবির,সাজ্জাদুর রহমান,পবন,হিরা পারভেজ,রাজিব হোসেন,হাবিবুল্লাহ, নয়ন ও কাকন। আলোচনা সভায় বক্তারা বলেন,
ভবিষ্যতে এই স্মৃতিস্তম্ভে আরো বড় করে মৃত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়াসহ মুক্তিযোদ্ধার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply