গত ১৬ ডিসেম্বর যশোরের ডিবির এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই (নিঃ)/সৈয়দ শাহিন ফরহাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম
যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিকাল ৪ টার সময় কোতয়ালী মডেল থানার নতুনহাট এলাক সাইদুর এর জননী ডেন্টাল কেয়ার নামক পাঁকা রাস্তার উপর হইতে আসামী
১। মোছাঃ কহিনুর খাতুন(৪০), পিতা-মৃত আব্দুল মোড়ল, স্বামী-মোঃ বাচ্চু মিয়া, সাং-মদনপুর (হরিহরনগর ইউপি), থানা-মনিরামপুর, জেলা-যশোরকে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।




Leave a Reply