1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

২৮ আগস্ট রবিবার ১২টায়  নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলশেডে নড়াইল জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও মতবিনিময় করেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকগণ পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদ সদস্যসহ স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন। একই সাথে তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মূলনীতি শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি। আইন-শৃঙ্খলা রক্ষার মূল কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশ পুলিশের মিরর হচ্ছে থানা। সকল মানুষের আস্থার নিরাপদ আশ্রয়স্থল হবে থানা। তিনি আরও বলেন, জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশের মৌলিক কার্যক্রমের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে ও এসডিজি’র লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সমন্বয় ও সহযোগিতায় আমরা নিরলসভাবে কাজ করে যাবো। এজন্য আপনারা (সাংবাদিকবৃন্দ) আমাদের কাজের অংশীজন হিসেবে তথ্য দিয়ে এবং কাজের গঠনমূলক সমালোচনা করে সহযোগিতা করবেন।

এছাড়াও তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত, জনবান্ধব, দালালচক্র মুক্ত, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোরগ্যাং ও মাদক মুক্ত নড়াইল গড়তে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান। এ সময় তিনি নিজ কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে পেশাদারিত্বের সাথে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে সকলের সাথে সম্মিলিতভাবে নিরাপদ নড়াইল গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; নড়াইল এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews