যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবির একটি অভিযানে শুক্রবার রাত আট টায় ১২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করেছেন ২ জনকে।
আটককৃতরা হলেন উপশহর বি-ব্লক (জোহা হসপিটালের পাশে) আব্দুল হালিমের ছেলে ইসমাইল হোসেন নাহিদ ও পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড (জনৈক হারুনের বাড়ির ভাড়াটিয়া) শাহ আলমের ছেলে ফেরদৌস।
তাদের কাছ থেকে পাওয়া ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩৬,০০০/-টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই(নিঃ) হরষিত রায় বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মামলা করেছেন।
Leave a Reply